মঈনকে ফিরিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩, ১৪:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

বিশ্বকাপটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো হয়নি ইংল্যান্ডের। চারটি ম্যাচ খেলে জিতেছে একটি। এই অবস্থায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

আহত ইংল্যান্ড আজ প্রত্যাশিতভাবে তিনটি পরিবর্তন এনেছে। ফিরেছেন ক্রিস ওকস, মঈন আলী ও লিভিংস্টোন। বাদ পড়েছেন হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন। রিস টপলি তো ইনজুরিতেই ছিটকে গেছেন। নিউজিল্যান্ডের কাছে হারের পর মঈনের জায়গা হয়েছিল বেঞ্চে।  

অপর দিকে শ্রীলঙ্কারও একই দশা। ইংল্যান্ডের মতো চার ম্যাচে মাত্র একটি জয় ১৯৯৬ বিশ্বকাপ জয়ীদের। ঘুরে দাঁড়াতে মরিয়া তারাও। ফলে বদলি হিসেবে দলে নেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে সরাসরি একাদশে অন্তর্ভুক্ত করেছে। ফিরেছেন লাহিরু কুমারাও।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম