শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা

মালদ্বীপকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৫০

বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালেতে ১-১ গোলে ড্রয়ের পর ঢাকায় পেয়েছে ২-১ গোলের অসাধারণ এক জয়। এমন সাফল্যের পর অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে লাল-সবুজদের। ৬ ধাপ এগিয়ে জামাল ভূঁইয়াদের র‌্যাঙ্কিং এখন ১৮৩।

মালদ্বীপকে হারিয়ে আগামী এক বছর বাছাই পর্বে গ্রুপে ৬টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন হলো প্রতিপক্ষ। আগামী ১৬ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ দলের নতুন করে মিশন শুরু হবে। তখনকার পারফরম্যান্স র‌্যাঙ্কিংয়ে আরও প্রভাব ফেলবে।

এই অক্টোবরে বিশ্বজুড়ে ১৬৫টি ম্যাচ হয়েছে। যথারীতি কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্বকাপ বাছাইয়ে তারা এই মাসে হারিয়েছে পেরু ও প্যারাগুয়েকে। র‌্যাঙ্কিংয়ে তাদের পরই রয়েছে ফ্রান্স। আর তৃতীয় স্থানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও এই মাসের দুটি ম্যাচে হতাশাজনক ফল ছিল তাদের। ব্রাজিল হেরেছে উরুগুয়ের কাছে। আর ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে।

এছাড়া চতুর্থ স্থানে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম। তারপর যথাক্রমে ষষ্ঠ পর্তুগাল, সপ্তম নেদারল্যান্ডস, অষ্টম স্পেন, নবম ইতালি ও দশম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম