শামসি-ইয়ানসেনে পাকিস্তানকে ২৭০ রানে থামালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৮:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৮:৪২

বড় স্কোরই করতে চেয়েছিল পাকিস্তান। তাই আগে ব্যাটিংয়ে নেমেছিল তারা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাবরাইজ শামসির ঘূর্ণি আর মার্কো ইয়ানসেনের পেসে ২৭০ রানে থামলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই ওপেনার আব্দুল্লাহ শফিক (৯) ও ইমাম উল হক (১২) মার্কো ইয়ানসেনের টানা দুই ওভারে ফিরে যান। ৩৮ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

জেরাল্ড কোয়েটজে এই জুটি ৪৮ রানের  বেশি হতে দেননি। রিজওয়ানকে ৩১ রানে কুইন্টন ডি ককের গ্লাভসে বন্দি করেন। 

ইফতিখার আহমেদকে নিয়ে ইনিংস মেরামত করছিলেন বাবর। শামসি বাধা দেন। দক্ষিণ আফ্রিকান স্পিনার পরপর দুই ওভারে দুজনকে ফেরান। ২১ রান করেছিলেন ইফতিখার। ৬৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন বাবর।

১৪১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে শক্ত অবস্থানে নেওয়ার ইঙ্গিত দেন শাদাব খান ও সৌদ শাকিল। শাদাব অল্পের জন্য ফিফটি উদযাপন করতে পারেননি। ৩৬ বলে ৪৩ রান করে কোয়েটজের বলে কেশব মহারাজকে ক্যাচ দেন। ৮৪ রানের জুটি ভেঙে যায়।

শামসি আবারও পরপর দুই ওভারে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আঘাত করেন। শাকিলকে ৫২ রানে ডি ককের ক্যাচ বানান। তারপর শাহীন শাহ আফ্রিদি তার শিকার।

২ রানের মধ্যে শেষ দুটি উইকেট হারায় পাকিস্তান। উসামা মীরের বদলে একাদশে ঢোকা মোহাম্মদ নওয়াজকে (২৪) ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট দখল করেন ইয়ানসেন। হাসান আলীর জায়গায় খেলতে নামা মোহাম্মদ ওয়াসিমকে (৭) ফিরিয়ে প্রথম উইকেট নেন লুঙ্গি এনগিডি। ৪৬.৪ ওভারে অলআউট পাকিস্তান।

৪৬.৪ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দিতে চার উইকেট নেন শামসি। তিনটি উইকেট নেন ইয়ানসেন, দুটি পান কোয়েটজে।

জয়ের জন্য মরিয়া পাকিস্তান প্রেরণা নিতে পারে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে। প্রোটিয়াদের বিপক্ষে ২৪৫ রান করেও ৩৮ রানে জিতেছিল ডাচরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি