পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৯:৫১আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২১:০৭

আগের ম্যাচে নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে দলগত পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ রানে জিতেছে স্বাগতিকরা। দেশের মাটিতে এটাই মেয়েদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। তাদের সিদ্ধান্ত স্বস্তিদায়ক ছিল না। শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুনের ৩৪ রানের জুটিতে বাংলাদেশের শুরুটা ভালো হয়।

শামীমা (১৮) ডায়ানা বেগের কাছে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। মুর্শিদা ও সোবহানা মোস্তারি একসঙ্গে ২০ রান তুলে থামেন। সোবহানা (১৬) রান আউট হন। 

বাংলাদেশ ছোট্ট ধাক্কা খায় ইনিংসের মাঝপথে। ১ উইকেটে ৫৪ রান করা দলটি ৭১ রানে হারায় চতুর্থ উইকেট। মুর্শিদা ২০ রানে উম্মে হানির শিকার হন। অধিনায়ক নিগার সুলতানা ১০ রানে সাদিয়া ইকবালকে ফিরতি ক্যাচ দেন।

তবে রিতু মনিকে নিয়ে স্বর্ণা আক্তার ৩৮ রানের জুটিতে দলে স্বস্তি ফেরান। শেষ দুই ওভারে রিতু ১৯ ও নাহিদা আক্তার ৪ রানে ফিরে যান। স্বর্ণা ইনিংস সেরা ২৭ রানে অপরাজিত ছিলেন।

ছয় উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১২০ রান।

১২১ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ দারুণ বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরে। নাতালিয়া পারভেজ ডাক মারেন ইনিংসের তৃতীয় বলে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সিদ্রা আমিনও (৯) বিদায় নেন। তার সঙ্গে বিসমাহ মারুফ ২৫ রানের জুটি গড়েন। এরপর আর উপযুক্ত কোনও সঙ্গী পাননি সাবেক পাকিস্তানি অধিনায়ক। ৪৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।

১৪তম ওভারে বিসমাহ আউট হওয়ার পর আরও চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলাররা আরও দুটি উইকেট তুলে নেন। শেষ ওভারে লক্ষ্য বেড়ে ২৫ রান। পারেনি সফরকারীরা। ৭ উইকেটের বিনিময়ে ১০০ রানে থামে তারা। বাংলাদেশ জিতে ২-০ তে এগিয়ে গেলো।

বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ও নাহিদা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন স্বর্ণা।

আগামী রবিবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে বাংলাদেশের মেয়েরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম