বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছিলেন না। রবিবার শ্রীলঙ্কান বিপক্ষে ম্যাচে তার ভালো খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এদিন অবশ্য নিরাশ করেননি দলকে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ৩২ রান করার পাশাপাশি, বল হাতে নিয়েছেন ২টি উইকেট।
কিন্তু এই অলরাউন্ডার এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে সাকিবের বিষয়ে। জবাবে মাশরাফি বলেন, ‘সাকিবকে সব সময়ই মানুষই মনে করেছি। সে নিশ্চয় এলিয়েন না। প্রতিদিন সে ভালো খেলবে না। আজ খেলেছে। প্রতিদিন মানুষের এক রকম যায় না।’
/আরআই/এমআর/








