পাকিস্তানের সঙ্গেও ভালো খেলার প্রত্যাশা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০৪

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হেরে ফাইনালে খেলার স্বপ্নটা কিছুটা ফিকে হলেও টানা দুই ম্যাচে জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। আগমী ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাকিস্তানের সঙ্গেও ভালো খেলার প্রত্যাশা মাশরাফির
রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ দু্টি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, সেভাবে খেললে টি-টোয়েন্টিতেও আমরা হয়তো ওয়ানডের মতো ভালো দল হয়ে উঠবো। একটি ফরম্যাটে আমরা ভালো খেলতাম না; এখন হঠাৎ করেই সেখানে আমরা খুব ভালো দল হয়ে যাবো না। এটাই স্বাভাবিক। গত দুটি ম্যাচ আমরা যেভাবে খেললাম, আশা করি এ ভাবে খেললে পরের ম্যাচে (পাকিস্তানের সঙ্গে) আমরা ভালো কিছু করতে পারবো।’

ক্যাচ মিস হলেও এটা নিয়ে ইতিবাচক চিন্তা করতে চান মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইতিবাচক চিন্তা করতে চাই। আজও ক্যাচ মিস হয়েছে; তারপরও জিতেছি। গত ম্যাচেও মিস হয়েছিলো। আজ (রবিবার) আবার আমাদের গ্রাউন্ড ফিল্ডিং ভালো হয়েছে। সৌম্য অসাধারণ একটা ক্যাচ ধরেছে। সব মিলিয়ে সামনের ম্যাচেও ফিল্ডিং নিয়ে আমরা ইতিবাচক চিন্তাই করবো।’

সাব্বির প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমরা চাই সাব্বির নিশ্চিন্ত মনে খেলুক। তিন নম্বরে সে ভালো করছে। নিজের মতো খেলতে গিয়ে হয়তো প্রতিদিন সে সফল হবে না। তারপরও আমি চাই সে নিজের মতোই খেলুক।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম