বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের জরিমানা  

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৫

এবারের বিশ্বকাপে জমজমাট লড়াই উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচ। যে ম্যাচের শেষটা হয়ে উঠেছিল রোমাঞ্চকর। স্নায়ু চাপের এমন ম্যাচে সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারাই চ্যালেঞ্জ। তার পরেও ভুলটা করেছে পাকিস্তান। ১ উইকেটে হারের ম্যাচে স্লো ওভার রেটের উদাহরণ রেখেছেন বাবর আজম। যার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেছে পাকিস্তানের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত সময়ে ৪ ওভার পিছিয়ে ছিল বাবর আজমরা। এসব ক্ষেত্রে আইসিসির কোড অব কন্ডাক্ট বলে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাবে।  

পাকিস্তানের বিপক্ষে অভিযোগটি এনেছেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও পল রাইফেল, থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন। 

পাকিস্তান বিশ্বকাপে যে অবস্থায় আছে তাতে এটা তাদের জন্য আরও অস্বস্তির। ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা ৬টির মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে। এখন সেমিফাইনালের ক্ষীণতম আশা বাঁচিয়ে রাখতে তিন ম্যাচে তাদের জিততেই হবে। মঙ্গলবার তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। 

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের