ভারতকে ২২৯ রানে আটকে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ১৮:৩১আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৯:১৯

বিশ্বকাপে পাঁচ ম্যাচ পর প্রথমবার ব্যাটিংয়ে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারত। লখনউতে টসে জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ড তাদের বোলিং অস্ত্র দিয়ে কাবু করে স্বাগতিকদের। ৯ উইকেটে ২২৯ রানে ভারতকে আটকে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ডেভিড উইলি ও ক্রিস ওকসের পেসের সঙ্গে আদিল রশিদের স্পিনে রোহিত শর্মার দল চেনারূপে ফিরতে পারেনি। 

১২তম ওভারে ৪০ রানের মধ্যে ভারতের তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে শুবমান গিলের (৯) বিদায়ে। বিরাট কোহলি ৯ বল খেলেও রানের খাতা না খুলে বিদায় হন। এই আসরে তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার উইলির বলে বেন স্টোকসের ক্যাচ হন। শ্রেয়াস আইয়ারও (৪) দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এই অস্বস্তি থেকে ভারত পরিত্রাণ পায় লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে। ৬৬ বলে হাফ সেঞ্চুরি করা রোহিত সেঞ্চুরির পথে ছুটছিলেন। রাহুলও দৌড়াচ্ছিলেন হাফ সেঞ্চুরির পথে। দুজনকেই আক্ষেপে পুড়তে হয়।

৯১ রানের জুটি গড়ে রাহুল (৩৯) বিদায় নেন। ৮৭ রানে থামতে হয় রোহিতকে। ১০১ বলে ১০ চার ও ৩ ছয়ে সাজানো ছিল ভারতীয় অধিনায়কের ইনিংস। 

ডেথ ওভারের শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। রবীন্দ্র জাদেজা (৮) ও মোহাম্মদ শামি (১) ফিরে যান। ফিফটি থেকে এক রান দূরে থাকতে সূর্যকুমার যাদব প্যাভিলিয়নের পথে হাঁটেন। ৪৭ বলে দুটি চার ও একটি ছয় মারেন তিনি।

শেষ দিকে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব নবম উইকেট জুটিতে ইনিংস শেষ করতে পারেননি। শেষ বলে বুমরা রান আউট হন। ভাঙে ২১ রানের জুটি। ১৬ রান করেন বুমরা। ৯ রানে অপরাজিত ছিলেন কুলদীপ।

তিনটি উইকেট নেন উইলি। দুটি করে উইকেট পান ওকস ও রশিদ। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম