জন্মদিনে কোহলি ৪৯তম সেঞ্চুরি করবেন, বিশ্বাস রিজওয়ানের

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১৯:২৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:২৪

ভূরাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের বৈরিতার ইতিহাস থাকলেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে তার লেশমাত্র প্রভাব নেই। দুই দল মুখোমুখি হলেই সেটা দৃশ্যমান হয়। একে অন্যের সঙ্গে হাসিমুখে আলাপচারিতা করছেন। একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এবার ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানালেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার আশা, জন্মদিনে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করবেন ভারতের ব্যাটার।

আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে ভারত। ওই দিন আবার কোহলির ৩৫তম জন্মদিন। একই ভেন্যুতে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। ম্যাচ শুরুর আগে এক আলাপে কোহলিকে শুভ কামনা জানিয়ে রাখলেন রিজওয়ান।

ইডেন গার্ডেন্সে মাঠে নামার আগ মুহূর্তে সাইডলাইনে ইন্ডিয়ান টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে কথা বলেন রিজওয়ান। তিনি বলেন, ‘জেনে ভালো লাগলো যে তার জন্মদিন ৫ নভেম্বর। তাকে শুভ কামনা এবং জন্মদিনের শুভেচ্ছা। যদিও আমি আমার নিজেরটা (জন্মদিন) উদযাপন করি না এবং আমি এসবে বিশ্বাসীও না। তবে বিরাটের জন্য শুভ কামনা। আমি আশা করি তার জন্মদিনে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পাবে। আমি চাই, সে এই বিশ্বকাপে ৫০তম ওয়ানডে সেঞ্চুরিও পাক।’

গত ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯তম সেঞ্চুরির খুব কাছে ছিলেন কোহলি। জয় ও তার সেঞ্চুরির জন্য লাগতো ৫ রান। কিন্তু বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ হন। ৯৫ রানে থামেন তিনি। ভারত সহজ জয় পেলেও ছোঁয়া হয়নি ওয়ানডের শীর্ষ সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকারকে।

অবশ্য কোহলির জন্মদিনের আগেই ২ নভেম্বর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত মাঠে নামবে। ইংল্যান্ডের বিপক্ষে ডাক মারার আফসোসকে শক্তিতে পরিণত করে তিনি শচীনকে ছোঁন কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি