প্রথমবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার শাহীন

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ১৬:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:৩৩

বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর র‌্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে শীর্ষে জায়গায় করে নিয়েছেন তিনি। তাতে যে কোনও ফরম্যাটে এবারই প্রথম শাহীন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখলে নিয়েছেন।

২৩ বছর বয়সী শাহীনের পর দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। তিনে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ।

মঙ্গলবার পাকিস্তানের ৭ উইকেটে জয়ের দিনে বাংলাদেশের বিপক্ষে ২৩ রানে তিন উইকেট নিয়েছেন শাহীন। এদিন তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম উইকেটের সেঞ্চুরিও পূরণ করেছেন। তাছাড়া বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনি। ১৬ উইকেট নিয়ে তার পাশে আছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

শাহীন এক নম্বরে পৌঁছাতে পেছনে ফেলেছেন জশ হ্যাজলউডকে। তাতে এক ধাপ করে পেছনে গেছেন সিরাজ ও কেশব মহারাজও। মহারাজ এখন চারে অবস্থান করছেন। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম