ভারত বিশ্বকাপে সবার আগে ডি ককের পাঁচশ

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ১৭:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৭:৩৬

এই বিশ্বকাপ খেলেই ওয়ানডে থেকে অবসরে যাওয়ার অগ্রিম ঘোষণা দিয়েছিলেন কুইন্টন ডি কক। নিজের বিদায়মঞ্চ নিজেই রাঙিয়ে যাচ্ছেন তিনি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলকে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।

পুনেতে টসে হেরেও আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। ৫০০-এর ঘরে যেতে ডি ককের লাগতো ৬৯ রান। ৬২ বলে তিন চার ও দুই ছয়ে হাফ সেঞ্চুরি করেন। ৫০০ রানের কোটা পূরণ করেন টিম সাউদিকে লেগসাইড দিয়ে বাউন্ডারি মেরে।

ওখানেই শেষ নয়। ৩৬তম ওভারের শেষ বলে জিমি নিশামকে ছক্কা মেরে ১০৩ বলে এই বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করেন ডি কক। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিনি। একটি বেশি সেঞ্চুরি নিয়ে এক নম্বরে ভারতের রোহিত শর্মা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম