ইংল্যান্ড ম্যাচের আগে হঠাৎ দেশে ফিরেছেন মিচেল মার্শ 

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১২:০৫আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:০৮

বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে এখনও পথ বাকি অস্ট্রেলিয়ার। তার আগেই কঠিন পরিস্থিতির মধ্যে তারা। গ্লেন ম্যাক্সওয়েল মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়ার পর দিন আরও দুঃসংবাদ দিয়েছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তাতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না অজি তারকার। 

মার্শ পার্থে উড়ে গেছেন। ফলে শনিবার আহমেদাবাদের ম্যাচটি তার খেলা হচ্ছে না। একই ম্যাচে খেলা হচ্ছে না মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলেরও। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে শুধু জানিয়েছে, বুধবার রাতে মার্শ রওনা হয়েছেন। তবে কবে নাগান মার্শ ফিরবেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেনি তারা। শুধু বলা হয়েছে, খুব শিগগিরই মার্শের ফেরার বিষয়ে জানানো হবে। এর বাইরে আর কিছু জানানো সম্ভব নয়। 

এই মুহূর্তে মার্কাস স্টয়নিসের একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কাফ মাসলে সমস্যা থাকায় সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি। ফিরতে যাচ্ছেন ক্যামেরন গ্রিনও। 

এই মুহূর্তে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া দলে পুরোপুরি ফিট খেলোয়াড় আছেন ১৩জন। স্কোয়াড থেকে খেলার মতো ফিট আছেন শন অ্যাবট ও অ্যালেক্স ক্যারিও। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম