উইলির প্রতি ইসিবির আচরণকে অসম্মানজনক বললেন ভন

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১৫:০৩আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৫:০৬

অনেকটা অভিমানেই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। ইংলিশ অলরাউন্ডারের এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ইংল্যান্ডে আলোচনার জন্ম দিয়েছে। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি বরং উইলির প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আচরণকে অসম্মানজনক মনে করছেন। 

উইলির অবসরের সিদ্ধান্তটি এসেছে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র উইলিকেই কোনও চুক্তিতে রাখা হয়নি। বিষয়টি বরং প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, শেষ তিন ম্যাচে যে ক’জন দলের হয়ে পারফর্ম করছেন তার মধ্যে উইলি অন্যতম। বল হাতে ৫ উইকেট নিয়েছেন। মাইকেল ভন বলেছেন, ‘শেষ তিন ম্যাচে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিল উইলি। ইংল্যান্ড ২৯জনকে চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু তার মধ্যে উইলিকে এক বছরের চুক্তির জন্যও যোগ্য বিবেচিত করলো না। বিষয়টা আমার কাছে বিস্ময়কর লেগেছে।’

তাই ইসিবির এমন আচরণকে উইলির প্রতি অসম্মানজনক হিসেবে দেখছেন ভন, ‘বিশ্বকাপে উইলির প্রতি যে আচরণটা করা হয়েছে সেটা খুই অসম্মানজনক।’

২০১৯ বিশ্বকাপে বাদ পড়ার আগে ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন উইলি। তার জায়গায় স্থান হয় তখন জোফরা আর্চারের। ভারতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাজে পারফরম্যান্সের পর উইলিকে একাদশে ডাকা হয় ক্রিস ওকসকে বাদ দিয়ে। তার পর থেকে খারাপ করেননি তিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিন ম্যাচে তার বোলিং ফিগার ছিল ০/৬২, ২/৩০ ও ৩/৪৫।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম