ভাগ্য ভালো যে শামি, বুমরা, সিরাজকে আমাদের খেলতে হয় না: শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ১১:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৫৩

এশিয়া কাপের ফাইনালই যেন বৃহস্পতিবার ফিরে এলো মুম্বাইয়ে। ভারত আবারও শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিলো। সবচেয়ে বেশি অবদান রাখেন মোহাম্মদ শামি। মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাও তাণ্ডব চালান বল হাতে। তাতে ৩৫৯ রানের জবাবে মাত্র ৫৫ রানে অলআউট শ্রীলঙ্কা। ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার ম্যাচ শেষে এই বোলিং আক্রমণত্রয়ীকে প্রশংসায় ভাসালেন।

অস্ট্রেলিয়ার পর চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেও ৫ উইকেট নিলেন শামি। মাত্র ৫ ওভারে ১৮ রান দেন এই পেসার, মেডেন ছিল একটি। তাতে করে বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ফাইফার নেওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পাশে বসলেন তিনি।

এছাড়া বুমরা ও সিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। এই তিনজনের আক্রমণে ১০ ওভারের মধ্যে ১৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে এই বোলিং আক্রমণ নিয়ে কথা বলেন শ্রেয়াস। 

তিনি বলেন, ‘আজকের আর আগের ম্যাচের বোলিং দেখে নিজেদের অবশ্যই ভাগ্যবান মনে হচ্ছে যে তাদের বিপক্ষে আমাদের খেলতে হয় না। কিন্তু আমরা নেটে তাদের মুখোমুখি হই। সেটা আমাদের যে কোনও বোলারের মুখোমুখি হতে অনুপ্রেরণা দেয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম