২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল, ওমান

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ১৬:০৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৬:০৫

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল ও ওমান। শুক্রবার এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই দল নিজ নিজ সেমিফাইনালে জয় পেয়েছে।

ওমান ১০ উইকেটে হারিয়েছে বাহরাইনকে। নেপাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছে আট উইকেটে।

আকিব ইলিয়াস মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নিয়ে বাহরাইনকে ৯ উইকেটে ১০৬ রানে আটকে দেন। ওপেনার কাশ্যপ প্রজাপতি ও প্রতীক আথাভালের উদ্বোধনী জুটিতে ছয় ওভার আগেই জিতে যায় ওমান।

দুই স্পিনার কুশল মাল্লা ও সন্দীপ লামিছানের দুর্দান্ত স্পিনে ৯ উইকেটে ১৩৪ রানে থামে আমিরাত। ভৃত্য অরবিন্দ হাফ সেঞ্চুরি করে ভিত গড়ে দেন। ওপেনার আসিফ শেখ অপরাজিত ৬৩ রানে নেপালকে জিতিয়ে মাঠ ছাড়েন।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য নেপাল ও ওমানকে নিয়ে চূড়ান্ত হয়ে গেলো ১৮ দল। গত বছরের বিশ্বকাপের শীর্ষ আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বের টিকিট পেয়েছে। আফগানিস্তান ও বাংলাদেশ পরবর্তী সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে জায়গা করে নিয়েছে।

কোয়ালিফায়ার খেলে ইউরোপ অঞ্চল থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি এবং আমেরিকার অঞ্চলের কানাডা মূল পর্ব নিশ্চিত করেছে। বাকি দুটি দল চূড়ান্ত হবে চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম