কেন উইলিয়ামসনকে নিয়ে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৩আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:০০

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের জয়ে পাকিস্তানের সেমিফাইনাল খেলার হিসেবটা আরও কঠিন হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হারলেই শেষ হয়ে যাবে তাদের আশা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাবর আজম।

নিউজিল্যান্ডেরও সেমিফাইনালে যেতে জয় প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার টানা তিন হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো।

বেঙ্গালুরুর কন্ডিশনে দুই দলের রণ কৌশল সাজানোতেও দেখা গেলো ভিন্নতা। নিউজিল্যান্ড লেগস্পিনার হিসেবে ইশ সোধিকে নিলেও পাকিস্তান চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছে।

চোট জর্জর নিউজিল্যান্ড দলে হেনরির জায়গায় আজ এসেছেন ইশ সোধি। অধিনায়ক কেন উইলিয়ামসনও এসেছেন অবশেষে। তিনি এসেছেন উইল ইয়াংয়ের জায়গায়। প্রথম দুই ম্যাচ মিস করার পর বাংলাদেশের বিপক্ষে ফিরেছিলেন। ওই ম্যাচে চোট পেয়ে আবার ছিটকে গিয়েছিলেন তিনি।

পাকিস্তান লেগ স্পিনার উসামা মিরকে বাদ দিয়ে দলে নিয়েছে পেসার হাসান আলীকে।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম