কোহলির রেকর্ড ছোঁয়া সেঞ্চুরিতে ভারতের ৩২৬ রান

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৩, ১৮:২৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২১:৪৯

জন্মদিন স্মরণীয় করতে কোনও কমতি রাখেননি বিরাট কোহলি। নান্দনিক সব শটে সেঞ্চুরি করেছেন তিনি। তার রেকর্ড ছোঁয়া ৪৯তম সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ৩২৬ রান করেছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রানের জন্য ৪৯তম সেঞ্চুরি উদযাপন করা হয়নি বিরাট কোহলির। ওইবার রান তাড়া করে জেতার চাপও ছিল। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিং করে ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেললেন। আগ্রাসী মনোভাব সেভাবে ছিল না। তবে জন্মদিন স্মরণীয় করতে কোনও কমতি রাখেননি। নান্দনিক সব শটে সেঞ্চুরি করেছেন তিনি। তার রেকর্ড ছোঁয়া ৪৯তম সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ৩২৬ রান করেছে ভারত।

কোহলি নামার আগেই ঝড় তুলেছিলেন রোহিত শর্মা ও শুবমান গিল। মাত্র ৫.৫ ওভারে ৬২ রান তুলে ভাঙে এই জুটি। ২৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৪০ রান করে থামেন রোহিত। পাওয়ার প্লে শেষ হওয়ার পর  ২৩ রানে বোল্ড হন গিল।

তারপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর ছড়ি ঘোরান কোহলি। দুজনের জুটি দেড়শর পথে ছুটছিল। কিন্তু শ্রেয়াসকে থামতে হয় আগেই। ৮৭ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৭ রান করে লুঙ্গি এনগিডির শিকার হন তিনি। লোকেশ রাহুল (৮) ও সূর্যকুমার যাদব (২২) বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কোহলিকে।

মাঠে নেমে শেষ চার ওভারে ছোট ক্যামিও ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। ৪৯তম ওভারে ১১৯ বলে ১০ চারে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে ছোঁন কোহলি। ১২১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৫ বলে ৩ চার ও ১ ছয়ে ২৯ রানে অপরাজিত থাকেন জাদেজা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম