ইনজুরিতে রোহিতের খেলা অনিশ্চিত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৭

শনিবার রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। মোহাম্মদ আমিরের ইয়র্কারে বাম পায়ের আঙুলে চোট পান তিনি। এশিয়া কাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, ঠিকমতো পা ফেলে হাঁটতে পারছেন না রোহিত। যেটা তাকে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে ফেলতে পারে। ইনজুরিতে রোহিতের খেলা অনিশ্চিত!
তবে আনন্দাবাজার পত্রিকার খবর, ইতিমধ্যেই রোহিতের পায়ের এক্স-রে করা হয়েছে। তাকে নিয়ে ভয়ের কিছু নেই। পায়ে এখনও ব্যথা থাকলেও পরবর্তী ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সামান্য বিশ্রাম ও কিছু নিয়ম মেনে চললেই চোট সেরে যাবে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেও রোহিত খেলতে পারবেন।

‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, রোহিতের পায়ের আঙুলের চোট খুব গুরুতর নয়। তবে তাকে আরও কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট থেকে রান আসেনি। কোনও রান না করেই আমিরের বলে ফিরতে হয়েছিল প্যাভেলিয়নে। তবুও তিনিই এই মুহূর্তে ভারতীয় দলের সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৩ রান করে জয়ের নায়ক ছিলেন রোহিত। এমতাবস্থায় তার চোটে স্বাভাবিকভাবেই ধোনির কপালে চিন্তার ভাজ।
/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম