সোশ্যাল মিডিয়ায় প্রমাণ হাজির করেছেন ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ১২:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৩:০১

বিশ্বকাপে যে টাইমড আউট নিয়ে এত আলোচনা সেটির রেশ এখনও রয়ে গেছে। গতকাল সংবাদ সম্মেলনেই অ্যাঞ্জেলো ম্যাথুজ ‘প্রমাণ’ দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রমাণ অবশেষে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করেছেন, নিয়ম অনুযায়ী যে দুই মিনিটের কথা বার বার বলা হয়েছে। সেটি পার হতে ৫ সেকেন্ড বাকি ছিল।

সাবেক টুইটার তথা এক্স-এ নিজের অ্যাকাউন্টে জোড়া লাগানো দুটি ছবি পোস্ট করেছেন ম্যাথুজ। সেখানে আগের ব্যাটারের আউটের পর থেকে তার হেলমেট স্ট্র্যাপের যে সমস্যা ধরা পড়েছে সেটির সময় দেখানো হয়েছে। 

মূলত চতুর্থ আম্পায়ার হোল্ডস্টক ম্যাচের মাঝে যে দাবিটি করেছিলেন, সেটি পরিষ্কার করার চেষ্টা করেছেন লঙ্কান ক্রিকেটার। হোল্ডস্টক জানিয়েছিলেন, হেলমেটের সমস্যা দেখা দেওয়ার আগেই দুই মিনিট পার হয়ে যায় ম্যাথুজের, ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। এই ঘটনায় (হেলমেটের সমস্যা) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিল না।’

যার প্রতিবাদ জানিয়েছেন ম্যাথুজ। এক্সে তিনি লিখেছেন, ‘চতুর্থ আম্পায়ার এই জায়গায় ভুল ছিলেন। ভিডিও বলছে, হেলমেট খুলে ফেলার পরও আমার হাতে আরও ৫ সেকেন্ড সময় ছিল। এখন কি চতুর্থ আম্পায়ার এই ভুল সংশোধন করবে? আমি বলতে চাচ্ছি, নিরাপত্তা সবার আগে। কারণ হেলমেট ছাড়া কোনও বোলারের মুখোমুখি তো হতে পারি না।’

সংবাদ সম্মেলনেও ম্যাথুজ দাবি করেছেন যে, আম্পায়াররা তাদের কোচিং স্টাফের কাছে নাকি ভুল স্বীকার করেছেন। আগের আউটের পর ম্যাথুজের হেলমেট স্ট্র্যাপের ঘটনায় কতসময় পার হয়েছে, সেটা চেক না করে ভুল করেছিলেন তারা।

/এফআইআর/        
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম