বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করতে শেষ দুই ম্যাচের একটিতে জয় প্রয়োজন অস্ট্রেলিয়ার। আফগানিস্তানেরও সেই সুযোগ আছে। সেটি করতে তাদের শেষ দুই ম্যাচেই জয় প্রয়োজন। সেই লক্ষ্যে ওয়াংখেড়েতে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছে আফগান দল।
শুরুতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী বলেছেন, ‘হয়তো দ্বিতীয় ইনিংসে বল ঘুরবে এবং সিমও সেভাবে হবে। আমরা রান তাড়ায় সফল। কিন্তু আপনাকে প্রতিপক্ষ আর মাঠের অবস্থাও দেখতে হবে।’
আফগান দলে পরিবর্তন একটি। ফারুকির বদলে এসেছেন নাভিন।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স টস হারলেও সমস্যা দেখছেন না, ‘টস হারলেও সেটা আমাদের পরিকল্পনায় প্রভাব ফেলছে না। তাতেও সন্তুষ্ট আমরা।’
অজি দলেও পরিবর্তন এসেছে। ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। চোটের কারণে বাদ পড়েছেন স্মিথ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাত, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও নূর আহমেদ।









