বিশ্বকাপে স্টোকসের প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৩৩৯ রান

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ১৮:৩২আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৮:৩২

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। তারপরও শেষ দুটি ম্যাচ তাদের জন্য গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে যে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতে হবে। তাছাড়া হারের বৃত্ত থেকে বেরিয়ে আসাও তাদের জন্য বড় ব্যাপার। সেই লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে নিজেদের খুঁজে পেলো ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে তারা করলো ৩৩৯ রান।

চলতি বিশ্বকাপে ব্যাটারদের ব্যর্থতায় সাত ম্যাচের ছয়টি হারের পর তাদের ব্যাটিং দুর্দশা কাটলো। বেন স্টোকসের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির সঙ্গে ডেভিড মালান ও ক্রিস ওকসের হাফ সেঞ্চুরিতে এই আসরে নিজেদের সর্বোচ্চ রান করলো গত আসরের চ্যাম্পিয়নরা।

পুনেতে আগে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভার শেষে ৪৮ রান তুলে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জো রুট ও মালান ডাচদের ওপর চড়াও হন। তাদের ৮৫ রানের জুটি বিচ্ছিন্ন হয় রুটের (২৮) বিদায়ে। ছয় রানের ব্যবধানে মালানকেও ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ৭৪ বলে ১০ চার ও ২ ছয়ে ৮৭ রান করে রানআউট হন তিনি।

আরেকবার বড় ধাক্কা লেগেছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনে। দুইশর আগেই ছয় উইকেট হারায় তারা। স্টোকসকে বড় জুটিতে সাহায্য করতে পারেননি হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫) ও মঈন আলী (৩)।

ওকস ক্রিজে নেমে স্বস্তি ফেরান। স্টোকসের সঙ্গে তিনি ১২৯ রানের জুটি গড়েন। ৪৫ বলে ওকসের ৫১ রানের ইনিংস সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। এই জুটিতেই স্টোকস প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করেন। ৭৮ বলে তিন অঙ্কের ঘরে যান তিনি। শেষ দুই ওভারে খুব দ্রুত তিন উইকেট পড়ে যায়। ইনিংসের দুই বল বাকি থাকতে ৮৪ বলে ছয়টি করে চার ও ছয়ে ১০৮ রানে থামেন স্টোকস।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী