ম্যাথুজের মতো ভুল করেননি ওকস

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ২২:২৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২২:২৯

ক্রিকেট ইতিহাসে এক নতুন দৃষ্টান্তের অবতারণা হয়েছিল সোমবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে। বিশ্বে প্রথমবার টাইমড আউট হন সাবেক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। কোনও বলের সম্মুখীন না হয়েই ফিরে যান, এমনকি ক্রিজেও দাঁড়াতে পারেননি। সময়মতো ২২ গজে বোলারের মুখোমুখি না হওয়ার কারণে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান আউটের আবেদন করলে ক্রিকেট দুনিয়া প্রথমবার ব্যাটারের এমন বিদায়ের সাক্ষী হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে ক্রিস ওকস কি সেই ঘটনা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগালেন?

বাংলাদেশের বিপক্ষে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ম্যাথুজ নিয়ম অনুযায়ী ২ মিনিটের মধ্যে বোলারের মুখোমুখি হননি। মাঠে ঢুকে মাঝপথে হেলমেটের সমস্যা বুঝতে পেরে তা বদলাতে চেয়েছিলেন। ফিল্ডিং সাজিয়ে বোলারও বল প্রস্তুত ছিল। কিন্তু লঙ্কান ব্যাটার ক্রিজে না দাঁড়িয়ে অপেক্ষায় রাখেন তাদের। সুযোগ বুঝে আইন মেনে টাইমড আউটের আবেদন জানান সাকিব এবং আম্পায়ারও ম্যাথুজকে প্যাভিলিয়নে ফেরার পথ দেখান। এনিয়ে বিভক্ত ক্রিকেটগোষ্ঠী। কেউ বলছেন এটি ক্রিকেটীয় চেতনা বিরোধী, আবার কারও মতে সাকিব সঠিক কাজই করেছেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতে ইংল্যান্ডের ম্যাচে ফিরে এলো এমন দৃশ্য। তবে ওকস কিন্তু কোনও ভুল করেননি। মাঠে ঢোকার পর হেলমেটের সমস্যা বুঝতে পেরে সরাসরি আম্পায়ারের সঙ্গে কথা বলেন তিনি। ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ৩৬তম ওভারে ব্যাট করতে মাঠে নামেন ওকস। স্ট্রাইকে যাওয়ার আগে হাসিমুখে আম্পায়ারদের ও প্রতিপক্ষ অধিনায়ককে জানিয়ে দেন, তার একটু সময় লাগবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম