ম্যাথুজের টাইমড আউট নিয়ে যা বললো এমসিসি

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ২২:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০০:২৪

শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে অভূতপূর্ব আউটের ঘটনা ঘটেছিল। ক্রিকেট ইতিহাসে প্রথমবার দেখা গিয়েছিল টাইমড আউটের ঘটনা। নিয়ম অনুযায়ী ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে ক্রিজে দাঁড়াননি লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। ভাঙা হেলমেট বদলাতে গিয়ে সময় নষ্ট করেন। নিয়ম মেনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আপিলের ভিত্তিতে তাকে আউট দেন আম্পায়াররা। ওই ঘটনার পর থেকে এই আউটের আপিল করা উচিত হয়েছে নাকি হয়নি, সেটা নিয়ে বিভক্ত ক্রিকেটবোদ্ধারা। এবার এনিয়ে নিজেদের অবস্থান জানালো বিশ্ব ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 

টাইমড আউট ডিসমিসাল নিয়ে শনিবার এক বিবৃতি দিয়েছে এমসিসি। সেখানে আম্পায়ারদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তারা। সংস্থাটির মতে, হেলমেট ভাঙা বুঝতে পারার পর ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে ব্যাটার ওই পরিস্থিতি এড়াতে পারতেন।

তারা বলেছে, ‘যখন হেলমেট ভেঙে গেলো, তখন দেখা গিয়েছে আম্পায়ারের সঙ্গে আলাপ করেননি ম্যাথুজ, নতুন সরঞ্জামের দরকার হলে একজন খেলোয়াড়ের কাছ থেকে যেটা প্রত্যাশিত। বরং তিনি সেটা বদলানোর জন্য ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত দিলেন। কী হয়েছে সেটা যদি আম্পায়ারদের কাছে জানাতেন এবং সমস্যা সমাধানের জন্য সময় চাইতেন তাহলে হয়তো তারা তাকে হেলমেট বদলানোর অনুমতি দিতেন। তাকে সময় দিতেন এবং টাইমড আউটের সম্ভাবনাও থাকতো না।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম