দেশে ফিরেছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১১:৫১আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:৫৬

বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব বাহিনী সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে গেলেও ব্যর্থতা সঙ্গী করে ফিরেছে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে রবিবার সকালে চাটার্ড ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় দেশে ফিরেছে বাংলাদেশ দল।

ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর বাংলাদেশের ক্রিকেটাররা দেশের মাটিতে পা রেখেছেন। বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররাই। নিয়মিত অধিনায়ক সাকিবতো আগে ভাগেই দেশে ফিরেছেন।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল। জয় দিয়েই শুরু হয়েছিল তাদের মিশন। কিন্তু যতই দিন গড়িয়েছে একের পর এক হারে স্বপ্ন ফিকে হয়ে গেছে। শেষ পর্যন্ত আট নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ।

অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পুরোপুরি নিশ্চয়তার জন্য বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে আজকের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। ভারত জিতলে টেবিলের আট নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে নেদারল্যান্ডস চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

রবিবার দেশে ফিরলেও খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না শান্ত-লিটনরা। কেননা চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউই দল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম