পাকিস্তান ক্রিকেটের পতন হয়েছে: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১১:০৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১২

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবিতে ব্যাপক সমালোচনা হচ্ছে। ব্যর্থতায় বোর্ড সংশ্লিষ্টদের কাঠগড়ায় তুলছেন সাবেক ক্রিকেটাররা। সাবেক পাকিস্তান অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান তো বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন!

প্রত্যাশিত সমীকরণে ইংল্যান্ডকে হারাতে না পারায় শনিবার বিদায় নিশ্চিত হয়েছে বাবর আজমদের। বিশ্বকাপ শেষ করেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে রমিজ বলেছেন, ‘যখন নতুন বলে বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয় এবং ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তখন বাবর কীভাবে তার অধিনায়কত্ব করবে?’

তার পর এক পর্যায়ে অন্তর্বর্তী প্রধান নির্বাচক তাওসিফ আহমেদের সমালোচনা করেন তিনি। সেখানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রমিজ বলেছেন, ‘আপনারা যে প্রধান নির্বাচককে নিয়োগ দিয়েছেন; তার পুরোনো ভিডিও ক্লিপগুলো দেখুন, কীভাবে বাবর ও রিজওয়ানকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তার ওপর আপনারা ক্রিকেটের উন্নতি চাইছেন ৭০ বছর বয়সী একজনকে দিয়ে, যার দল নির্বাচন নিয়ে কোনও ধারণাই নেই।’

১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মনে করেন, পাকিস্তানের ক্রিকেটের পতন হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেটের পতন হয়েছে। ক্লাব ম্যাচেই দেখা গেছে স্পাইক পরে ঠিকমতো ব্যাট, বোলিং কিংবা ফিল্ডিং করা যায় না। সাপ্তাহিক ছুটিতে দেখা গেছে মাঠগুলোয় যেখানে অনুশীলন হওয়ার কথা, সেখানে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দেওয়া হয় টেনিস বলে ক্রিকেট খেলার জন্য। কারণ ক্লাবগুলো এর মাধ্যমে টাকা উপার্জন করে।’   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম