‘সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নার্ভাস থাকবে ভারত’

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ২১:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২১:১৭

এই তো চার বছর আগের কথা। ম্যানচেস্টারে বৃষ্টিস্নাত সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। কিউইদের কাছে পরাজয় বরণ করে ভারত। এবারের আসরে লিগ পর্বে ২০১৯ সালের সেই হারের শোধ তোলে রোহিত শর্মার দল, আইসিসি টুর্নামেন্টে ২০ বছরের গেরো কাটায় তারা। শেষ চারে আবার মুখোমুখি দুই দল। দেশের মাটিতে ভারত আছে ফর্মের তুঙ্গে। তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে স্নায়ুচাপে থাকবে স্বাগতিকরা, মনে করেন সাবেক কিউই ব্যাটার রস টেলর।

আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই আসরে প্রথম দেখায় বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে ভারতীয়রা জয়ের মালা গলায় পরে। এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। তবুও টেলর মনে করেন, নকআউট ম্যাচে বিপজ্জনক দল হতে যাচ্ছে নিউজিল্যান্ড। 

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের কলামে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার লিখেছেন, ‘চার বছর আগে ফর্মের তুঙ্গে থাকা দল হিসেবে ম্যানচেস্টার ভারত সেমিফাইনালে খেলেছিল। অন্যদিকে পাকিস্তানকে সেরা চারের আগে বিদায় করতে আমরা আমাদের রান রেটের দিকে মনোযোগী ছিলাম।’

ভারতকেই সবচেয়ে ফেভারিট মানছেন টেলর, ‘এবার ভারত আরও অনেক বড় ফেভারিট দল। তারা ঘরের মাঠে খেলছে এবং গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে। কিন্তু যখন আমাদের হারানোর কিছু নেই, নিউজিল্যান্ড হতে পারে বিপজ্জনক। কোনও দল যদি থেকে থাকে, যাদের মুখোমুখি হতে ভারত নার্ভাস, সেই দলটি হচ্ছে নিউজিল্যান্ড।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম