আমিরাতের সংগ্রহ ১২৯ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৩

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে রানের ১২৯ রানের পুঁজি সংগ্রহ করেছে আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন শাইমান আনোয়ার। ম্যাচ জিততে আফ্রিদিদের প্রয়োজন ১৩০ রান। আমিরাতের সংগ্রহ ১২৯ রান
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে আরব আমিরাত। দলীয় ৫ রানে দুটি উইকেটের পতন ঘটে। একে একে ফিরে যান রোহান মুস্তফা (১) ও মোহাম্মদ কলিম (১)। দলীয় ১২ রানে মোহাম্মদ শেহজাদকে (৫) ফেরান ইরফান। দলীয় ৪১ রানে আঘাত হানেন আফ্রিদি। ব্যক্তিগত ৯ রানে উসমান মুশতাককে ফেরান তিনি। ৪১ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপদে পড়ে আমজাদ জাভেদের দল।

তবে ব্যাট চালিয়ে খেলছিলেন শাইমান আনোয়ার। দলীয় ৭২ রানে ইরফানের বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে ৪২ বলে ৪৬ রান করেন তিনি। 

১২ ওভারে ৪ উইকেটে ৫৩ রান ছিল আরব আমিরাতের। সেখান থেকে ১৬ তম ওভারে দলীয় ১০০ রান পার করে আরব আমিরাত। অর্থ্যাৎ উসমান-আমজাদ জুটি ও শাইমান আনোয়ারের কল্যাণে মাত্র ৪ ওভারে ৪৭ রান করে তারা। 

শাইমান আউট হওয়ার পর হাল ধরেন উসমান ও আমজাদ। এ দুজন ৩২ বলে ৪৬ রানে জুটি গড়ে তোলেন। ১৭ বলে ২১ রান করে আউট হন উসমান। আমজাদ জাভেদ ১৮ বলে অপরাজিত ২৭ রান করেন। ৪ বলে অপরাজিত ১০ রান করেন নাভিদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আরব আমিরাতের।

৪ ওভার বল করে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন আমির। এছাড়া ৪ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট নেন ইরফান। অভিষিক্ত নওয়াজ ৩ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ছবি: সাজ্জাদ হোসেন 
/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম