সেমিফাইনালে বৃষ্টি হানা দিলে কী হবে?

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১১:০৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০৮

দেখতে বিশ্বকাপে নকআউট পর্ব চলে এসেছে। তাতে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আসছে। গ্রুপ পর্বে বৃষ্টির জন্য রিজার্ভ-ডে না রাখা হলেও দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। ১৫ নভেম্বর মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল। এই ম্যাচে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে একটা সম্ভাবনা আছে। এখন দেখা যাক সম্ভাব্য ক্ষেত্রে রিজার্ভ ডে কিভাবে কাজ করবে।

রিজার্ভ ডে কখন কাজ করবে?

রিজার্ভ ডে-তে যাওয়ার আগে আম্পায়াররা নির্ধারিত দিনে ম্যাচটা শেষ করার সব চেষ্টাই করবেন। এমনকি ওভার কমিয়ে হলেও প্রতি দলের জন্য সর্বনিম্ন ২০ ওভার করে ম্যাচ পরিচালনার চেষ্টা করা হবে। তখনও যদি ম্যাচটা সেদিন শেষ করা না যায় তাহলে বাড়তি দিন তথা রিজার্ভ ডের প্রয়োজন পড়বে। গত বিশ্বকাপেও ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালে রিজার্ভ ডের প্রয়োজন পড়েছিল।

রিজার্ভ ডে কীভাবে ব্যবহৃত হবে?

নির্ধারিত দিনে ম্যাচটা যদি শেষ করা না যায় তখন রিজার্ভ ডে প্রয়োজন পড়বে। এক্ষেত্রে চূড়ান্তভাবে কখন বৃষ্টি হানা দিচ্ছে তার ওপর ভিত্তি করে দুটি বিষয় মাথায় রাখা হবে।

উদাহরণ হিসেবে প্রথমত, ম্যাচটা ৫০ ওভার মেনেই শুরু হলো। ১৯তম ওভারে গিয়ে বৃষ্টি হানা দিলো। তার পর ওভার কমে দাঁড়ালো ৪৬। তার পর কার্টেল ওভারে খেলা শুরু হওয়ার কথা। দেখা গেলো খেলা শুরুর আগে আবার বৃষ্টির হানা এবং দিনটি পরিত্যক্ত। যেহেতু নির্ধারিত দিনে ওভার কমিয়েও ম্যাচ শুরু করা যায়নি। তখন রিজার্ভ ডেতে ৫০ ওভার হিসেবেই ম্যাচটা পুনরায় শুরু করা হবে। তখনও বৃষ্টি হানা দিলে প্রয়োজনে রিজার্ভ ডে-তে ওভার কমিয়ে খেলা শুরুর চেষ্টা করা হবে।

দ্বিতীয়ত, প্রথম উদাহরণের মতোই খেলা শুরু হলো। দেখা গেলো ১৯ ওভার পর নামলো বৃষ্টি… তার পর ওভার কমে দাঁড়ালো ৪৬ ওভারে। এবার খেলা শুরু করা গেলো ঠিকই কিন্তু এক ওভার শেষ হওয়ার পর দেখা গেলো আবার বৃষ্টি। তার পর দিনটা পরিত্যক্ত! সেক্ষেত্রে রিজার্ভ ডেতে ৪৬ ওভার হিসেবেই ম্যাচটা পুনরায় চালু হবে। এক্ষেত্রে বৃষ্টির কারণে প্রয়োজন পড়লে রিজার্ভ ডেতেও ওভার কমিয়ে খেলা পরিচালনার ব্যবস্থা করা হবে।  

ম্যাচের ফল না হলে তখন কী হবে?

যদি দুই দিনেও সর্বনিম্ন ২০ ওভারে ম্যাচ শেষ করা না যায়, কোনও ফল না আসে। তখন গ্রুপ পর্বে যে দলটি শীর্ষ স্থানে ছিল সেই দলটি ফাইনালে চলে যাবে। যেমন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এমনটা হলে প্রোটিয়ারা ফাইনালে চলে যাবে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম