অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ১২:৪১আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:৪৩

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে হলেও দ্বিতীয় সেমিফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে  বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।

ভারতের আবহাওয়া অধিদফতরের খবর অনুযায়ী, পশ্চিম বঙ্গে নিম্নচাপের কারণে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আছে ঘূর্ণিঝড়েরও। তাতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

যদিও রিজার্ভ ডে রাখা আছে। আজ কোনও কারণে ম্যাচ পুরোপুরি না হলে রিজার্ভ ডে হিসেবে শুক্রবারে ম্যাচ গড়াবে। কিন্তু শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিনও ম্যাচের ফল না আসে তখন গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ স্থানে থাকা দল ফাইনালে চলে যাবে। সেটি হলে প্রথমবার শিরোপা মঞ্চে যাবে দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে তারা দুইয়ে থেকে শেষ করেছে। অস্ট্রেলিয়ার অবস্থান ছিল তিন। ফাইনালে যেই যাবে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ভারত।

/এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম