ফাইনালে বিশ্বকাপ জয়ী অধিনায়কদের বিশেষ সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ২১:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২১:৩৬

আরেকবার বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর ভারত। তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক্ষায় তারা। তার আগেই ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মাননা জানানো হবে। শুধু তারাই নয়, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রতিটি অধিনায়ককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই।

আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বনাম দুইবারের ট্রফি জয়ীর উত্তেজনায় ঠাসা ম্যাচের আশায় দর্শক-সমর্থকরা। দুই ইনিংসের মাঝে নরেন্দ্র মোদি স্টেডিয়াম আলোকিত করবেন বিশ্ব জয়ী অধিনায়করা।

ধোনি, কপিল ছাড়াও রিকি পন্টিং, ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, এউইন মর্গ্যান ও অর্জুনা রানাতুঙ্গাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। ফাইনালে তাদেরকে দেওয়া হবে বিশেষ ব্লেজার। এই অনুষ্ঠান হবে প্রথম ইনিংসের পর। প্রতিটি বিশ্বকাপে অধিনায়কদের শিরোপা জয়ে অবদান রাখার স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখানো হবে। এছাড়া বিসিসিআই বা স্টার সঞ্চালকের সঙ্গে তাদের প্রশ্নোত্তর পর্বও রাখা হয়েছে এই আয়োজনে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম