ফাইনালে থাকবেন মোদি, ‘এয়ার শো’সহ থাকছে নানা আয়োজন

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১১:৪৪আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৮

ভারতের বিশ্বকাপে ছিল না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। তবে ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা মঞ্চে স্বাগতিকরা থাকায় বর্ণিল আয়োজনের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো উপস্থিত থাকছেনই। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও।       

ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল হবে কাল রবিবার। টসের আগেই থাকছে ভারতের বিমান বাহিনীর বিশেষ দল সূর্যকিরণের এয়ার শো। টসের আগে ৯টি বিমান স্টেডিয়ামের ওপর এই প্রদর্শনী করবে।

ফাইনাল ও সমাপনী হিসেবে নানাবিধ আয়োজন রাখা হয়েছে। যা অনুষ্ঠিত হবে কয়েকটি ভাগে। প্রথম ইনিংসে ড্রিংকস ব্রেকের সময় থেকেই এটি শুরু হবে।প্রথম ইনিংস শেষে থাকছে বড় আয়োজন। থাকবে ৫০০ নৃত্য শিল্পীর মুনোগ্ধকর পরিবেশনা।

সব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল আগেই। তারা এদিন বিসিসিআইয়ের কাছ থেকে বিশেষ সংবর্ধনা পাবেন। পাশাপাশি পারফর্ম করবেন বলিউড সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। পারফর্ম করবেন সম্প্রতি কোক স্টুডিওতে গুজরাটি গান ‘গাতিলো’ দিয়ে আলোড়ন তোলা আদিত্য গাদভিও।

তাছাড়া স্ট্যান্ডে বসে খেলা দেখবেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক