ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১৭:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৭:৩১

বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছিল স্বাগতিক ভারত। ফাইনালে এই দলটারই মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ভুলে গেলে চলবে না স্বাগতিক হওয়ায় কোনওভাবে তৃতীয় শিরোপা জয়ের সুযোগ ভারত ছাড়বে না। তার ওপর কাল সব কিছুই থাকবে অজিদের বিপক্ষে। কন্ডিশন থেকে শুরু করে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের রেকর্ড ১ লাখ ৩০ হাজার ক্ষমতা সম্পন্ন মাঠটির ভারতীয় দর্শকও এর আওতায় পড়ে। ফলে সব মিলে বিরুদ্ধ এক পরিস্থিতির মধ্যে অজি দল। তার পরেও প্যাট কামিন্সরা চাইছেন, বিশাল সংখ্যক দর্শককে চুপ করার কৌশলে অটল থাকতে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন। এখন পর্যন্ত টুর্নামেন্টে পুরো মাঠ হয়তো ভরেনি। তবে ফাইনালে স্বাগতিক ভারত থাকায় রবিবার একটি সিটও ফাঁকা থাকবে- এমন সম্ভাবনা ক্ষীণ। এত বিশাল স্টেডিয়ামে ভারতেরই যে বেশি দর্শক থাকবে তা নিয়ে অবগত কামিন্স। এই অবস্থায় কঠিন এই কন্ডিশন গ্রহণ করা ছাড়া কোনও ‍উপায় দেখছেন না অজি অধিনায়ক। ম্যাচের আগে তার কথা, ‘ফাইনালের এমন পরিস্থিতিকে আসলে গ্রহণ করা ছাড়া আর কোনও উপায় নেই। এসবক্ষেত্রে প্রচুর কোলাহল থাকবে এবং অনেক লোক থাকবে আগ্রহ নিয়ে। এসব পরিবেশে আমাদের ভেসে গেলে চলবে না।’

শুরুতে এই ভারতের কাছে অস্ট্রেলিয়া পরাজিত হয়েছে। তার পর ঘুরে দাঁড়িয়ে টানা ৮ জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। কামিন্স ভালো করেই জানেন, ১০ ম্যাচ জেতা স্বাগতিকদের পক্ষে থাকবে জমজমাট এক স্টেডিয়াম। কিন্তু এই বিশাল সংখ্যক দর্শকদেরই চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য অজি অধিনায়কের, ‘এখানে যে একপেশে দর্শক উপস্থিত থাকবে তাতে সন্দেহ নেই। তবে বিশাল সংখ্যক এই দর্শকদের চুপ করে দিতে পারার চেয়ে তৃপ্তিময় আর কিছু নেই। কালকে আমাদের সেই লক্ষ্যই থাকবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক