পিসিবির অনুরোধে পাকিস্তানের নেদারল্যান্ডস সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ২৩:১৭আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২৩:১৭

আগামী বছর মে মাসে ইউরোপ সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডসে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। এই সংস্করণে দুই দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ব্যস্ত সূচির কারণে নেদার‌ল্যান্ডস ক্রিকেট বোর্ডকে (কেএনসিবি) এই সফর স্থগিতের অনুরোধ করে পিসিবি।

আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই দলের এই সিরিজ নির্ধারণ করা হয়েছিল। কেএনসিবির হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেবভ্রে ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, এই সফর স্থগিত করা হয়েছে। ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে উদ্বেগ থেকে তাদের এই অনুরোধ করেছে পিসিবি। তারাও স্বীকার করেছে, তাদের অনুরোধে সিরিজ স্থগিত করা হয়েছে এবং বিকল্প উইন্ডো খুঁজতে তারা শিগগিরই কাজ শুরু করবে।

গত বছর নেদারল্যান্ডস সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানকে স্বাগত জানায়। সিরিজটি ৩-০ তে জেতে পাকিস্তান, কিন্তু দুটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬ রান ও ৯ রানে হারে স্বাগতিকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম