বাংলাদেশের বিপক্ষে উলভারডাটকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৪

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আস্থার প্রতিদান দিতে পেরেছেন লরা উলভারডাট। সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তারই স্বীকৃতি হিসেবে তার অধিনায়কের পদ পাকা হয়ে গেলো।

দক্ষিণ আফ্রিকার নারী দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে উলভারডাটকে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে। আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে তারা। 

৩ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে হবে তিন ম্যাচ। এই সিরিজের জন্য উলভারডাটের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তিনটি ওয়ানডে হবে ১৬ থেকে ২৩ ডিসেম্বর।

এই টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন আয়ান্দা হ্লুবি এব এলিজ-মারি মার্ক্স। তবে বিগ ব্যাশ লিগে ব্যস্ততার কারণে মারিজান্নে ক্যাপকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: লরা উলভারডাট (অধিনায়ক), আন্নেকে বোশখ, তাজমিন ব্রিটস, আনেরি ডার্কসেন, মিয়েকে ডি রিডার, লারা গুডল, আয়ান্দা হ্লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ-মারি মার্ক্স, নোনকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ