মোস্তাফিজকে ছেড়ে দিলো দিল্লি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৭:০১আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৮

মোস্তাফিজুর রহমানকে হয়তো নতুন কোনও জার্সিতে আইপিএল খেলতে দেখা যবে। আপাতত তাকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাঁহাতি কাটার মাস্টারের সঙ্গে রিলিজ করে দেওয়া হয়েছে রাইলি রুসো, ফিল সল্ট, আমান খান. রভম্যান পাওয়েল ও সরফরাজ খানকেও। এছাড়া আরও তিন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হলেও তাদের নাম নিশ্চিত করা যায়নি।

গত বছর ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নেয় দিল্লি। বাংলাদেশি সমর্থকদের রোমাঞ্চে ভাসিয়ে ভাড়া করা বিমানে তাকে ভারতে উড়িয়ে নেয় তারা। একের পর এক সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজকে নিয়ে পোস্ট দিয়ে প্রত্যাশা বাড়ায় দিল্লি। কিন্তু মাঠে তাকে দেখা গেছে মাত্র দুই ম্যাচ। প্রথম ম্যাচই খেলেন দলের চতুর্থ খেলায়। গতবার মাত্র এক উইকেট নিয়ে আইপিএল শেষ করেন বাংলাদেশি পেসার।

১৪ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থেকে শেষ করে দিল্লি। এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অবিস্মরণীয় আইপিএল অভিষেক হয় মোস্তাফিজের। প্রথমবারেই চ্যাম্পিয়ন হয় তার দল। উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান বাঁহাতি পেসার। সব মিলিয়ে ছয় আসরে ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট নেন তিনি, তবে প্রথম আসরের মতো আর কখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম