মাউন্ট মঙ্গানুই ফিরবে সিলেটে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২৩:৫৯

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামলেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। অন্তত পরিসংখ্যান সেটাই বলে। এখন পর্যন্ত খেলা ১৭ টেস্টের মধ্যে মাত্র একবার জয় পেয়েছে। বাকি ১৬ ম্যাচের অর্ধেক ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। ৮ ম্যাচের তিনটিতে ড্র করলেও হারগুলো বড় ব্যবধানের। এত বাজে পারফরম্যান্সের পরও সবাইকে অবাক করে দিয়ে গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজ দল। এক বছরের ব্যবধানে নিজেদের মাটিতে আরও একটি টেস্ট খেলতে নামার আগে মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরে আসছে।

তরুণ নেতৃত্ব ও দল নিয়ে বাংলাদেশ দল কি পারবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা ভালো করতে? নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হচ্ছে মঙ্গলবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ পড়ছে অগ্নিপরীক্ষায়। পিঠের চোটের কারণে তামিম ইকবাল আগে থেকেই নেই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের সময় আঙুলে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। একই কারণে নেই তাসকিন আহমেদও। এর বাইরে লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। দলে একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে আছেন মুশফিকুর রহিম। তারুণ্যনির্ভর অনভিজ্ঞ এই দলটাকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। মূল স্কোয়াডের এত ক্রিকেটারকে হারিয়ে কিছুটা হলেও কোণঠাসা অবস্থায় বাংলাদেশ। যদিও নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বড় ভাইদের মিস করলেও তরুণদের নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। পালাবদলের এই চ্যালেঞ্জ নিতে শান্ত এখন মুখিয়ে, ‘সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছেন। একসময় তারা খেলবেন না। আমি মনে করি, এটা একটা সুযোগ আমাদের, তরুণ ক্রিকেটার যারা আছি বা নতুন আছি তাদের জন্য। তাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। প্রত্যেকটা খেলোয়াড় সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত এবং সে অনুযায়ী তারা পরিকল্পনা করছে।’

প্রথম পরীক্ষায় নিউজিল্যান্ডকে পাওয়া শান্তর জন্য স্বস্তির ঘটনা নয় মোটেই। এই ফরম্যাটে নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে অভিজ্ঞতায়, পারফরম্যান্সে, নামে-দামে সবকিছুতেই এগিয়ে। শান্তও তাদের সমীহ করছেন। তবে নিজেদের ওপর বিশ্বাস রেখে কিউইদের হারানোর স্বপ্নও দেখছেন, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল। টেস্টে তারা অনেক শক্তিশালী ও চ্যালেঞ্জিং দল। যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, যদি স্পিনার বলেন বা ব্যাটিংয়ের কথা চিন্তা করেন, আমরা অবশ্যই খুব ভালো দল। যদি পরিকল্পনা কাজে লাগাতে পারি, যে যার ভূমিকা পালন করতে পারি, তাহলে এই দলকে হারানো সম্ভব।’

এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করতে উদগ্রীব নিউজিল্যান্ড। প্রথম চক্রে তারা চ্যাম্পিয়ন। দ্বিতীয় চক্রে হয়েছে ষষ্ঠ। মিশ্র এই অভিজ্ঞতা কিউইদের শিরোপা পুনরুদ্ধারে কতটা তাতিয়ে দিচ্ছে তা বোঝা যাচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। সিলেট ও ঢাকায় দুই টেস্ট দিয়ে নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের লড়াই শুরু হচ্ছে। কিউইদের টেস্ট দলটাও বেশ শক্তিশালী। কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম, টিম সাউদি, রাচিন রবীন্দ্ররা সবাই এসেছেন সাদা পোশাকের ম্যাচ খেলতে। লক্ষ্য একটাই, বাংলাদেশের বিপক্ষে ২৪ পয়েন্ট নিশ্চিত করা।  

দলের অধিনায়ক টিম সাউদি টানা ব্যস্ততার মাঝেই এগিয়ে যেতে চাইছেন, ‘হ্যাঁ, আমাদের ব্যস্ত সময় যাচ্ছে। বাংলাদেশ ও ইংল্যান্ডে সিরিজ খেলেছি। মাঝে বিশ্বকাপের খেলাও ছিল। ক্রিকেটার হিসেবে আসলে এটা পার্ট অ্যান্ড পার্সেল। তিন ফরম্যাটে খেলা একজন ক্রিকেটারকে এই ব্যস্ত সূচি মেনে নিতে হবে। আমরা ভাগ্যবান এখানে কিছু দিন বিশ্রাম কাটাতে পেরেছি এবং নিজেদের সতেজ করেছি। এখন আমাদের গুরুত্বপূর্ণ সময়। কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। তাই ক্রিকেটারদের নিজেকে আরেকটু লড়াই করতে হবে। এরপর আমাদের নিজেদের কন্ডিশনে সামার শুরু হবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম