বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ২২:১১আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২২:১১

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাজে পারফরম্যান্স করে এসেছে পুরো দল। দলের এমন ভরাডুবির কারণ অনুসন্ধানে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তারা।

কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক। এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে বাকি দুই সদস্য নিযুক্ত করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানকে। বিসিবি জানিয়েছে, এই কমিটির উদ্দেশ্য হলো বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং তদন্তের পর বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করা। 

তবে এই কমিটিকে কোনও সময়সীমা বেঁধে দেয়নি বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে তারা কার্যক্রম চালাবেন না। সিরিজ শেষে ক্রিকেটার, কোচিং স্টাফদেরও পাবেন না। সিলেটের পর ঢাকা টেস্ট শেষ হওয়ার পরদিনই জাতীয় দল নিউল্যান্ড উড়াল দেবে। ওই সিরিজ খেলে তারা দেশে ফিরবেন নতুন বছরের শুরুতে। ফলে তদন্ত কমিটির কার্যক্রম যে লম্বা হতে যাচ্ছে, তা অনুমেয়।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী