মেয়েদের আইপিএল নিলামের ড্রাফটে দুই বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২১:১৭

২০২৪ সালের মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফটে ৬১ বিদেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশ। পেসার মারুফা আক্তার ও লেগস্পিনার রাবেয়া খানকে আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলামে উঠানো হবে।

২০১৯ সালে নেপালের বিপক্ষে অভিষেকের পর রাবেয়া ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৮ বছর বয়সী স্পিনার তার ২০ ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪.৫৭ ইকোনমি রেটে নিয়েছেন ১৬ উইকেট।

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় মারুফার। ৯ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। ৬ ইকোনমি রেটে ১২ উইকেট নিয়েছেন এই সিমার।

নিলামে দুজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

গত বছর জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার বাংলাদেশ থেকে ড্রাফটে জায়গা পান। কিন্তু তিনজনই ছিলেন অবিক্রিত।

সব মিলিয়ে আসন্ন প্রতিযোগিতার নিলামে ১৬৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে ১০৪ জন ভারতীয়। 

ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডট্টিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থ সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যে ড্রাফটে অংশ নিচ্ছেন। 

দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিলামে রয়েছেন চার বিদেশি ক্রিকেটার। তারা হলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল ও ইংল্যান্ডের অ্যামি জোনস। পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি আসর শুরু হতে পারে ফেব্রুয়ারি-মার্চ মাসে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম