মিলারের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিলেন সাকিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৫

মাঠে সেরা পারফরম্যান্সে অনেক পুরস্কার নেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার নতুন অভিজ্ঞতা সঙ্গী হলো সাকিব আল হাসানের। পুরস্কার বিতরণী মঞ্চে দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলারের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

চোটের কারণে লম্বা সময়ের জন্য জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ তো বটেই, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতি সফরের দলেও নেই বিশ্বের সেরা অলরাউন্ডার। এই মুহূর্তে নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার মাঝেই আবার দুবাইয়ে কিছুটা সময় দিচ্ছেন। আবুধাবিতে চলমান টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু ইনজুরির কারণে সেটিও হচ্ছে না।

তবে দুবাইয়ে দলের সঙ্গে ফটোশুটে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু কার্যক্রমেও অংশ নেন তিনি। রবিবার যেমন ডেভিড মিলারকে পাওয়ার হিটার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিয়েছেন। সাকিবের মতো টি-টেন লিগে বাংলা টাইগার্সেরও খেলোয়াড় মিলার। ২৪ বলে চার চার ও তিন ছক্কায় ৫০ রান করে টাইগার্সের জয়ে বড় ভুমিকা রাখায় ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য সাকিব মনোনয়ন পেয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি