জিতেও খুশি নন নিগার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

দক্ষিণ আফ্রিকায় দারুণ এক জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এমন জয়ের পরও খুশি নন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামনের ম্যাচে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি।

বেনোনিতে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। যে কোনও সংস্করণেই দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি তাদের প্রথম জয়। তারপরও আক্ষেপ অধিনায়ক নিগারের, ‘অতীতে কিছু সময় ভালো কেটেছে। তবে এখানে নতুন কন্ডিশন। পরের ম্যাচে যাতে আরও ভালো খেলতে পারি। এ ম্যাচে যে অনেক ভালো খেলে ফেলেছি, তা কিন্তু নয়। অনেকগুলো ভুল ছিল। সেগুলো শোধরাতে হবে। তাহলে আরও ভালো খেলতে পারবো।’

বিশেষ করে ব্যাটারদের প্রচুর ডট বল খেলার প্রবণতার সমালোচনা করেছেন বাংলাদেশের অধিনায়ক, ‘সিরিজ নিয়ে অনেক দূরে চিন্তা করতে চাই না। পরের নির্দিষ্ট দিনে ভালো করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যে ঘাটতিগুলো ছিল- ব্যাটিংয়ে ৪০টির মতো ডট খেলেছি। সেটি আরেকটু কমিয়ে আনা, বোলাররা আরেকটু কম ভুল করে নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা।’

প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্বর্ণা আক্তার। ১৬ বছর বয়সী এ লেগস্পিনার একাই নেন ৫ উইকেট। তাকে নিয়ে এক ধরনের জুয়া খেলেছেন বলে জানিয়েছেন নিগার, ‘স্বর্ণা আমার অপশন হিসেবে থাকে, কিন্তু মূল বোলার না। (রবিবার) অসাধারণ বোলিং করেছে। আমার কিন্তু রাবেয়ার (খান) একটা ওভার ছিল। ফাহিমা (খাতুন) আপু, নাহিদা (সুলতানা) শেষ ওভার একটু বাজে করে গেছে। কিন্তু এরপরও আমি স্বর্ণাকে নিয়ে এসেছি। কারণ সে একটু জোরের ওপর বল করে, একটা জায়গায় করে যাওয়ার সামর্থ্য ওর আছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। আমি যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগে গেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম