বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছেন রউফ

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এনওসি পেয়েছেন পেসার হারিস রউফ। তার মতো খেলার অনুমতি পেয়েছেন উসামা মির এবং জামান খানও।

এনওসি দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ শর্তও যুক্ত করে দিয়েছে। তারা খেলতে পারবেন ‘সীমিত আকারে’। অর্থাৎ বাড়তি ওয়ার্কলোডের কথা বিবেচনায় নিয়ে বিশেষ কিছু ম্যাচে খেলতে পারবেন তারা। আর এনওসি সম্পূর্ণ টুর্নামেন্টের জন্যও দেওয়া হচ্ছে না।

মেলবোর্ন স্টার্সের তারকা রউফ শুধু পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পাবেন। একইভাবে মির (মেলবোর্ন) এবং জামান খান (সিডনি) যথাক্রমে পাঁচ ও চার ম্যাচের জন্য এনওসি পেয়েছেন। বিগ ব্যাশ শুরু হচ্ছে ৭ ডিসেম্বর।

শুরুতে অবশ্য এই বিগ ব্যাশে খেলা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বও তৈরি হয় হারিস রউফের। এই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজতো জনসম্মুখে তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি জানান প্রথমে টেস্ট সিরিজে খেলার ব্যাপারে কথা দিলেও পরে সিদ্ধান্ত বদল করেছেন রউফ।   কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তের ফলে এটা পরিষ্কার হয়ে উঠেছে যে রউফের সঙ্গে তৈরি হওয়া সংকট কমিয়ে আনতে চায় তারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম