তদন্ত কমিটির সামনে নাসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর আগের দিন নাসুম আহমেদের ডাক পড়েছিল ঢাকায়। তিনি বিসিএল খেলতে চট্টগ্রাম অবস্থান করছিলেন। এরপর বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে রাতেই চট্টগ্রামে ফিরেছেন তিনি।

বিশ্বকাপ ব্যর্থতার মূল কারণ অনুসন্ধান করতে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বিসিবির গুলশান অফিসে নাসুমকে ডাকে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। বাকি দুই সদস্য হলেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি নাসুমের গায়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের গায়ে হাত তোলা নিয়ে দেশের ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। তার কাছে এই বিষয়ের সত্যতাসহ বিস্তারিত জানতে চেয়েছে তদন্ত কমিটি।

এর আগে গুলশানের নাভানা টাওয়ারে তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন। প্রথম দিনে দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটির সঙ্গে দেখা করেছেন। এদিকে নিউজিল্যান্ড সিরিজ চলার কারণে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ডাকছেন না তারা। সাকিব আল হাসানও আছেন নির্বাচনি ব্যস্ততায়। এখনও ডাকা হয়নি হেড কোচ হাথুরুসিংহেকেও। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তাদের এই মুহূর্তে ডাকা হচ্ছে না। সুবিধাজনক সময়েই ডাকা হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম