সিরিজ জিতলে বড় অঙ্কের বোনাস পাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিলেটে ১৫০ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তরা। বুধবার শুরু হচ্ছে শেষ টেস্ট, যা জিততে পারলেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। সাফল্যের সঙ্গে মিলবে বড় অঙ্কের বোনাসও, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার রাতে টিম হোটেলে দলের সঙ্গে নৈশভোজ করেন নাজমুল হাসান। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, ‘বোনাসের কথা... বলে নাই। ওরা শুনতে চেয়েছিল। আসার সময় একজন বলেছিল। আমি বলেছি এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় কিছু পাবে। এটাতে কোনও সন্দেহ নেই।’

সিলেটের সাফল্যকে বেশ বড় করে দেখছেন বোর্ড প্রধান, ‘প্রথম ম্যাচ সিলেটে হয়েছে, যেখানে উইকেটটা ভালো ছিল। এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে (টনি হেমিং)। ওখানে ব্যাটার, স্পিনার, পেসার- সবার জন্য অনুকূল পরিস্থিতি ছিল। এরকম সাধারণত আমরা দেখিনি। এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম