দলকে টেনে তুললেন, রেকর্ড সেঞ্চুরিও করলেন নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪

বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে অনবদ্য এক কীর্তি গড়লেন নাঈম ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩তম শতক হাঁকালেন, ছাড়িয়ে গেলেন তুষার ইমরানকে।
 
প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন নাঈম। ৩৬ বছর বয়সী ব্যাটার সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে অপরাজিত শতক হাঁকান। ৩২ শতক নিয়ে তার পেছনে পড়ে গেলেন তুষার।

গত মাসে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর জার্সিতে সিলেট বিভাগের বিপক্ষে ৩২তম সেঞ্চুরিতে তুষারের পাশে বসেন নাঈম। ১৭০তম ম্যাচেই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়িয়ে গেলেন তিনি। ১৮২ ম্যাচ খেলে তুষার ৩২টি সেঞ্চুরি মারেন।

অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ক্রিকেটার এখনও তুষার, তার রান ১১ হাজার ৯৭২। ১০ হাজার ৪৮৬ রান নিয়ে তার পরে আছেন নাঈম।

নর্থ জোনের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে সেন্ট্রাল জোন। ৬২ রানে চার উইকেট হারায় তারা। পরে নাঈম ও তাইবুর রহমানের পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তারা। 

মাঝে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সেন্ট্রাল ঘুরে দাঁড়ায় শহীদুল ইসলাম ও নাঈমের ৯৮ রানের জুটিতে। ১৭৫ বলে ৬ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত নাঈম। ৫৮ বলে শহীদুল ৪৭ রানে আউট হলে আর একটি বল খেলা হয়। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ