বাংলাদেশের বিপক্ষে খর্বশক্তির ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:১৬

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। কিন্তু তাদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ফিরতি ওয়ানডে সিরিজের জন্য খর্ব শক্তির দল ঘোষণা করেছে কিউই দল। তিন ম্যাচের সিরিজে বিশ্বকাপের বেশিরভাগ সিনিয়র ও নিয়মিত সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। ১৩ সদস্যের ওয়ানডে দলে রয়েছে তিন নতুন মুখ। নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৭ ডিসেম্বর ডানেডিনে। তার পর ২০ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে তৃতীয় ও শেষ ম্যাচ। 

কেন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েদের হোম সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চলমান টেস্ট সিরিজে আছেন তারা। 

প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে।  ২১ বছর বয়সী লেগ স্পিনার অ্যাডি অ্যাশক ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করেছেন গত আগস্টে। 

অ্যাশককে শেষ দুটি ম্যাচের জন্য নেওয়া হয়েছে। আরেক অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি শুধু প্রথম ম্যাচটি খেলবেন। দলটির নেতৃত্বে থাকবেন টম ল্যাথাম। 

বিশ্বকাপ থেকে মাত্র ৭জন খেলোয়াড়কে এই দলে নেওয়া হয়েছে। রয়েছেন বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রও। 

চোটের কারণে মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হ্যানরি শিপলি বিবেচিত হননি। আর ট্রেন্ট বোল্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।  

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: 

টম ল্যাথাম (অধিনায়ক), অ্যাডি অ্যাশক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, ইশ সোধি, উইল ইয়াং। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি