শ্রীশান্ত ‘ফিক্সার’ বলে নতুন বিতর্কে গম্ভীর

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ২০:০৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪

ঝগড়াটে হিসেবে আলাদা দুর্নাম আছে সাবেক ভারতীয় ব্যাটার গৌতম গম্ভীরের। গত আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। এবার লিজেন্ডস লিগে সাবেক ফাস্ট বোলার এস শ্রীশান্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। শ্রীশান্ত দাবি করেছেন, লিগে তাকে অযথা ফিক্সার বলেছেন গম্ভীর।

লিজেন্ডস লিগে গম্ভীর ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক। আর শ্রীশান্ত খেলছেন গুজরাট জায়ান্টসের হয়ে। ক্যাপিটালসের ১২ রানে জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চের সাইড লাইনে এই সংক্রান্ত ঘটনা নিয়ে একটি ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রীশান্ত। সেখানেই তিনি অভিযোগ করেছেন, ‘কোনও ধরনের প্ররোচনা ছাড়া সে আমাকে এমন কিছু বলতে থাকে যা ছিল ভীষণ রূঢ় এবং গম্ভীরের এমনটা বলা উচিত হয়নি।’ 

গম্ভীর তাকে কী বলেছেন ওই বিষয়ে ভিডিওতে প্রথমে কিছু উল্লেখ করেননি শ্রীশান্ত। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন, ‘আমার কোনও দোষ ছিল না। আমি সব কিছু পরিষ্কার করতে চাই। তবে ক্রিকেট মাঠে লাইভে সে যা বলেছে সেটা মোটেও গ্রহণযোগ্য নয়।’

প্রথমে বিস্তারিত না জানালেও বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দ্বিতীয় ভিডিওতে শ্রীশান্ত সেগুলো উল্লেখ করেছেন, ‘‘সে লাইভ টিভিতে আমাকে বার বার এটা বলতে থাকে সেন্টার উইকেটে। আমি তখন একটিও বাজে কথা বলিনি। কোনও ধরনের অপমানজনক মন্তব্য করিনি। শুধু তাকে বলেছি, ‘তুমি কী বললে?’’ শ্রীশান্ত আরও যোগ করেছেন, ‘‘তখন আমি বিষয়টা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে নিয়ে শুধু হাসছিলাম। কারণ, সে আমাকে বার বার বলছিল, ‘ফিক্সার, ফিক্সার, তুমি একটা ফিক্সার...।’

শ্রীশান্ত সেখানে এমন কথাও বলেন যে তাকে নাকি অশ্লীলভাবে গালি দিয়েছিলেন গম্ভীর। কিন্তু কেন তিনি এমনটা করেছেন সে বিষয়ে শ্রীশান্তের কোনও ধারণা নেই। 

প্রসঙ্গত, ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের জন্য রাজস্থান রয়্যালসের যে তিনজন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছিলেন তার মধ্যে একজন শ্রীশান্ত। ২০১৯ সালে তার আজীবনের নিষেধাজ্ঞার শাস্তি উঠিয়ে নেয় ভারতের সুপ্রিম কোর্ট। যার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড তার নিষেধাজ্ঞার শাস্তি সাত বছরে নামিয়ে আনে। যার মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বর। 

ভারতের হয়ে সব ফরম্যাট মিলে শ্রীশান্ত ৯০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত স্থায়ী ওই ক্যারিয়ারে ৪৯টি ম্যাচে তার সতীর্থ ছিলেন গম্ভীর। দুজনেই ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম