সঞ্জয় বাঙ্গারকে ফেরালো পাঞ্জাব কিংস

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৪

২০১৪ সালে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের আইপিএল কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল। ওইবার পদোন্নতি পান প্রধান কোচ। তার অধীনে ওই বছর ফাইনালে খেলেছিল দলটি, কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গেলেও সেটাই এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। পাঞ্জাব কিংস এবার তাদের সেরা কোচকে আবার সাপোর্ট স্টাফ দলে ফেরালো। দলের নতুন হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট নিযুক্ত করা হয়েছে সাবেক ভারতীয় অলরাউন্ডারকে।

বাঙ্গারের আইপিএল কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল পাঞ্জাবের সঙ্গে। ২০১৪ সালের জানুয়ারিতে দলটির সহকারী কোচ হন তিনি। ওইবার পদোন্নতি পেয়ে প্রধান কোচ হন এবং দলকে তোলেন ফাইনালে। তিন বছর ধরে একই দায়িত্বে ছিলেন, পরে বিসিসিআইয়ের স্বার্থের দ্বন্দ্বের কারণে পদত্যাগ করেন।

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হতাশাজনক হারের পর ২০১৪ সালের আগস্টে বাঙ্গার ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ হন। ২০১৬ সালের জুনে জিম্বাবুয়ে সফরে প্রধান কোচও ছিলেন। পরে প্রধান কোচ অনিল কুম্বলে ও রবি শাস্ত্রীর অধীনে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন পরামর্শক হিসেবে। একই বছর ৯ নভেম্বর পরের আসরের আইপিএলের জন্য প্রধান কোচ নিযুক্ত হন তিনি। তার অধীনে ওই দুই বছর প্লে অফ খেলেছিল বেঙ্গালুরু। গত বছর অল্পের জন্য খেলতে পারেনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম