মিরপুরের পিচকে ‘অসন্তোষজনক’ রায় দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর মিরপুরের পিচের সমালোচনা করেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এবার আনুষ্ঠানিকভাবে পিচ নিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মিরপুরের পিচকে অসন্তোষজনক রায় দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মিলেছে একটি ডিমেরিট পয়েন্ট।

টেস্ট চলমান অবস্থায় সব দিক মিলে ভারসাম্যের বিষয়টিকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু মিরপুর টেস্টে স্পিনের কারণে পড়েছে ৩৬ উইকেটের ৩০টি! তাছাড়া স্লোয়ার বোলারদেরকেও ভীষণ সহায়তা করেছে এই পিচ। যার প্রেক্ষাপটে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন ম্যাচ অফিশিয়ালদের উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসির কাছে রিপোর্ট জমা দিয়েছেন।

প্রতিবেদনে ডেভিড বুন উল্লেখ করেছেন, ‘মাঠের আউটফিল্ড খুবই ভালো ছিল এবং বৃষ্টিতেও দারুণভাবে অটুট ছিল। কিন্তু উইকেট দেখে মনে হয়েছে, এটা হয়তো ঠিকমতো প্রস্তুত ছিল না। যথেষ্ট শক্তও ছিল না এবং প্রথম দিনে ছিল না ঘাসের আচ্ছাদন।’  

পিচের নেতিবাচক দিক উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘প্রথম সেশন থেকে বাকি সময়ে বাউন্স ছিল অসমান। অনেক ডেলিভারিতেই বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। স্পিনারদের ডেলিভারি ফরোয়ার্ডে খেলার সময় তা ব্যাটারদের কাঁধের ওপর দিয়ে লাফিয়ে গেছে এবং কখনও খুব নিচুও হয়েছে।’

এই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে পাঁচবছর। এই সময়ে কোনও ভেন্যু ৬টি কিংবা তার বেশি পয়েন্ট পেলে ১২ মাসের জন্য তা আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে নিষিদ্ধ হয়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম