টানা হারে হতাশ ম্যাথুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ০১:৪১আপডেট : ০২ মার্চ ২০১৬, ০১:৪১

হার্দিক পান্ডের বলে বোল্ড ম্যাথুস টানা দুই ম্যাচ হেরে হতাশ শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস। মঙ্গলবার ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরে সংবাদ সম্মেলনে হতাশার কথা ব্যক্ত করেন তিনি। ম্যাথুস বলেন, ‘এ হার সত্যিই হতাশাজনক। ধারাবাহিকভাবে হারতে থাকলে আপনার আত্মবিশ্বাস অনেক নিচে নেমে যাবে। বিশেষ করে বিশ্বকাপের আগে। বড় একটি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আমাদের কোনও কিছুই ঠিক মতো হচ্ছে না, ব্যাটিংয়ে অবশ্যই সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।’
এদিন আগে ব্যাট করে ১৩৮ রান করেছ শ্রীলঙ্কা। এমন স্কোরকে লড়াকুই বলছেন ম্যাথুস। তিনি বলেন, ‘আমরা লড়াকু স্কোরই গড়েছিলাম। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। শেষদিকে মনে হয়েছে আমরা ১৫-২০ রান কম করেছি। তবে আজকের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট।’

সাঙ্গাকারা ও জয়াবর্ধনকে হারিয়ে দলটি ভঙ্গুর হয়ে গেছে কিনা জানতে চাইল ম্যাথুস বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। একজন খেলোয়াড় সারাজীবন খেলবে না। আর সব সময়ই সিনিয়ররা ভালো খেলবে না। তরুণদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম