প্রোটিয়াদের কাছে হারটা ভারতের জন্য শিক্ষা!

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬

বৃষ্টিতে ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা-ভারতের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তা। সেই বৃষ্টি বাধা সামলে সেন্ট জর্জেস পার্কে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। ১৫ ওভারে লক্ষ্য নির্ধারিত হয়েছিল ১৫২। সেই লক্ষ্য বিস্ফোরক ব্যাটিংয়ে তাড়া করেছে স্বাগতিক দল। তাতে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করতে বাধ্য হয়েছেন, ম্যাচটা ছিল তাদের জন্য দারুণ শিক্ষার। 

পুরো ম্যাচেই বিঘ্ন সৃষ্টি করেছে বৃষ্টি। প্রথমে ব্যাট করার সময় ভারতের স্কোর ৭ উইকেটে ১৮০ রানে শুরু হয় বৃষ্টি। তখন তিন বল বাকি থাকতেই ইনিংস শেষ হয়েছে তাদের। ভারতের অধিনায়ক সূর্য ৩৬ বলে ৫৬ রানের ইনিংস উপহার দিয়েছেন। রিঙ্কু সিং খেলেছেন ক্যারিয়ার সেরা ৩৯ বলে ৬৮* রানের ইনিংস। তার পর কার্টেল ওভারে খেলতে নেমে ৭.৪ ওভারে ১ উইকেট হারিয়েই প্রোটিয়ারা তুলে ফেলে ৯৬! 

প্রোটিয়াদের সফল রান তাড়ার পেছনে শুরুতে মূল অবদানটা ওপেনার রিজা হেনড্রিকসের। ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাথিউ ব্রিটজকে ১৬ রানে আউট হলেও আরেক সঙ্গী অধিনায়ক এইডেন মারক্রাম অবদান রাখেন ইনিংসে। মারক্রাম আউট হওয়ার আগে ১৭ বলে ৩০ রান করেছেন। ১০৮ রানে আরও দুই উইকেট হারানোর পরও ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। পরাজয়ের পর সূর্যকুমার স্বীকার করেছেন যে প্রথম ৫-৬ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে তাদের, ‘ওরা এত দারুণ ব্যাটিং করেছে যে ৫-৬ ওভারেই ম্যাচটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এরকম ব্র্যান্ড অব ক্রিকেটের কথাই আমরা বলে আসছি। মাঠে নেমে শুধু নিজেদের ফুটিয়ে তোলা। কিন্তু ভেজা বলে সব কিছু নিয়ন্ত্রণ করা কঠিন। বলা যায় এখান থেকে আমাদের ভালো শিক্ষা হয়েছে।’

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম